পাবনায় সড়ক দুর্ঘটনায় জামাই-শ্বশুর নিহত

পাবনা প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০১৯, ১৫:২৬আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৯, ১৭:৩০

সড়ক দুর্ঘটনায় নিহত ২

পাবনার আটঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় জামাই-শ্বশুর নিহত হয়েছেন। নিহতদের নাম মাহাতাব উদ্দিন সরদার (৭০) ও তার জামাই আবুল বাশার (৪৫)। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। শনিবার সকাল ৮টার দিকে টেবুনিয়া-চাটমোহর সড়কের জালালের ঢাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চাটমোহর উপজেলার মুলগ্রাম ইউনিয়নের খতবাড়ি পশ্চিমপাড়া গ্রামের মৃত চাঁদ আলী সরদারের ছেলে ও তার জামাই একই গ্রামের গোলাপ হোসেনের ছেলে।

আহত চাটমোহর উপজেলার সুইগ্রামের কুতুব উদ্দিন (৪৫) ও খতবাড়ি গ্রামের মুছাদ আলীকে (৪০) পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মাহাতাব উদ্দিনের ভাগ্নে রাশেদুল ইসলাম জানান, শনিবার পাবনা শহরের একটি বেসরকারি হাসপাতালে মাহাতাব উদ্দিনের মেয়ে রোকসানা খাতুনের একটি ছেলে সন্তান হয়। খবর পেয়ে তাকে দেখতে খতবাড়ি গ্রাম থেকে মাহাতাব ও তার জামাই বাশারসহ কয়েকজন ব্যাটারিচালিত অটোরিকশায় করে পাবনা যাচ্ছিলেন। পথে জালালের ঢাল এলাকায় বিপরীত দিক থেকে আসা চাল বোঝাই শ্যালোইঞ্জিন চালিত ট্রলির ধাক্কায় চার জন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মাহাতাব উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক হওয়ায় আবুল বাশারকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তিনি মারা যান।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, দুর্ঘটনার পর আমরা আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠিয়েছি। পরে জানতে পেরেছি দুজনই মারা গেছেন।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম