করলায় কৃষকের মুখে মিষ্টি হাসি

নওগাঁ প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০১৯, ০৯:৫৩আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৯, ১০:১১

করলা ক্ষেত ২-৩ বছর আগে সাপাহার উপজেলার চাষিরা করলা চাষ শুরু করেন। আম বাগানে গাছের ফাঁকে ফাঁকে সাথী ফসল হিসেবে করলা চাষ করতেন। প্রথম প্রথম স্থানীয় হাট-বাজারে এ ফসল বিক্রি করতেন তারা। পরে করলা চাষের খবর এলাকায় ছড়িয়ে পড়লে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা আসতে শুরু করেন সাপাহারে। ফলে করলা চাষ করে লাভবান হন চাষিরা। তিতা করলাই হাসি ফুটিয়েছে কৃষকের মুখে।

সাপাহার-তিলনা পাকা সড়কের বাহাপুর মোড়ে প্রতিদিন ৩-৪ ঘণ্টার জন্য বসে অস্থায়ী বাজার। ভোর হলেই বিভিন্ন এলাকার করলা চাষিরা করলা নিয়ে বাজারে আসেন। ক্রেতারা দরদাম করে করলা কিনে ট্রাক নিয়ে রওনা হন গন্তব্যে। বর্তমানে প্রতিমণ করলা ২ হাজার টাকা থেকে ২২০০ টাকায় বিক্রি হচ্ছে।

ঢাকার কাওরান বাজারের সবজি ব্যবসায়ী আক্কাজ আলী জানান, সাপাহারের করলার গুণগত মান ভালো। তাই এখান থেকে করলা কিনে লাভ ভালো হয়। তাই তিনি এখান থেকে করলা কিনে ঢাকার বাজারে সরবরাহ করছেন।

করলা করলা চাষি সুরুজ মিয়া বলেন, অস্থায়ীভাবে উপজেলা সদরের বাইরে করলার বাজার গড়ে ওঠায় এখানকার করলা চাষিরা বেশ লাভান হচ্ছেন। অনেকেই করলা চাষ করে সফলতার মুখ দেখছেন। 

উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আতাউর রহমান বলেন, কয়েক বছর ধরে করলা চাষ করে উপজেলায় চাষিরা নীরব বিপ্লব ঘটিয়েছেন। কৃষি অফিসের পরামর্শে উপজেলার অনেকেই এখন দেশি, হাইব্রিড, সোনামুখীসহ বিভিন্ন জাতের করলা চাষ করে স্বাবলম্বী হয়েছেন। প্রতিদিন এখান থেকে প্রায় ১৫০ টন করলা দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম