ঘুষ নিতে গিয়ে বিএডিসির কর্মকর্তা লাঞ্ছিত

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০১৯, ১১:৪১আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৯, ১২:০২

ঘুষ নিতে গিয়ে বিএডিসি কর্মকর্তা আটক

সিরাজগঞ্জের তাড়াশে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) উপ-সহকারী প্রকৌশলী মো. ইসরাফিল হোসেন ঘুষ নিতে গিয়ে স্থানীয়দের হাতে লঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বৈদ্যুতিক সেচ যন্ত্রের লাইসেন্স দেওয়ার জন্য ঘুষ নেওয়ার সময় এ ঘটনা ঘটে। সোমবার সন্ধ্যায় উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের মাঝদক্ষিণা বাজারে তাকে লাঞ্ছিত করার পর আটকে রাখা হয়। পরে স্থানীয় চেয়ারম্যান ও মাতবরদের মধ্যস্থতায় গভীর রাতে তাকে ছেড়ে দেওয়া হয়। তাড়াশের ভারপ্রাপ্ত ইউএনও মো. ওবায়দুল্লাহ বিষয়টি শুনেছেন বলে জানান।

জানা যায়, ছেড়ে দেওয়ার আগে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। তবে, দেনদরবার ও মধ্যস্থতার বিষয়টি শেষ পর্যন্ত থানা পুলিশ বা উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়নি।

এ ব্যাপারে দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস জানান, ওই কর্মকর্তা সেচ যন্ত্রের লাইসেন্স দেওয়ার প্রতিশ্রুতিতে মাঝদক্ষিণা গ্রামের নিজাম উদ্দিনের ছেলে ফিরোজ মাহমুদের কাছে ৯৬ হাজার টাকা ঘুষ চান। পরে ওই টাকা নিতে গিয়ে তিনি ফাঁদে পড়েন। স্থানীয়রা তাকে আটকের পর মারধর করে। খবর পেয়ে তারা মধ্যস্থতা করে এবং মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়।

অভিযুক্ত উপ-সহকারী প্রকৌশলী মো. ইসরাফিল হোসেন বলেন, ‘আমি সেখানে দাওয়াত খেতে গিয়েছিলাম। ঘুষের টাকার জন্য না। ঘুষের টাকার কথা বলে আমাকে ফাঁদে ফেলার চেষ্টা করা হয়েছিল। বিষয়টি উদ্দেশ্যমূলক ছাড়া আর কিছুই না।’

তাড়াশের ভারপ্রাপ্ত ইউএনও মো. ওবায়দুল্লাহ জানান, ঘটনাটি তিনি পরস্পরের মাধ্যমে শুনলেও কেউ তার কাছে লিখিত অভিযোগ দেয়নি। তবে স্থানীয়ভাবে বিএডিসির ওই কর্মকর্তার বেশ কিছু ঝামেলা আছে বলে তিনি জানান। 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম