ঢাকা-বগুড়া মহাসড়ক দিয়ে উত্তরের যান চলাচল শুরু

সিরাজগঞ্জ প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০১৯, ১৭:৫৮আপডেট : ২০ ডিসেম্বর ২০১৯, ১৮:০০

ঢাকা-বগুড়া মহাসড়ক দিয়ে উত্তরের যান চলাচল শুরু সিরাজগঞ্জের রায়গঞ্জের ভুইয়াগাঁতী সেতুর নিচে সওজের ‘বিকল্প রাস্তা’ নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। শুক্রবার থেকে ঢাকা-বগুড়া মহাসড়ক দিয়ে বগুড়া, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, জয়পুরহাট, লালমনিরহাট, গাইবান্ধা ও নওগাঁসহ উত্তরাঞ্চলের ১১ জেলার যানবহন ফের চলতে শুরু করেছে।

সওজ নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম পিকে শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে বলেন, ‘ষাটের দশকে নির্মিত সেতুটিতে ফাটল দেখা দেওয়ায় বুধবার বিকাল থেকে ওপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। বৃহস্পতিবার দিনভর সেতুর নিচে ডাইভারশন বা বিকল্প রাস্তা নির্মাণ করা হয়। শুক্রবার সকাল থেকে ডাইভারশন দিয়ে উত্তরাঞ্চল ও ঢাকার যানবাহন আবারও চলাচল শুরু হয়েছে।’

ঢাকা-বগুড়া মহাসড়ক দিয়ে উত্তরের যান চলাচল শুরু হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. আকতারুজ্জামান বলেন, ‘ডাইভারশন বা বিকল্প রাস্তাটি তড়িঘড়ি নির্মাণ করা হলেও এখনও কমপ্যাকশন ঠিকমত হয়নি। শুক্রবার সকালে একটি ভারী ট্রাক মাঝপথে আটকে যায়। এরপর যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে রেকার দিয়ে সরানোর কারণে বিকাল থেকে যান চলাচল স্বাভাবিক হয়।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নয়াপল্টনে মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করলেন রিজভী 
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নয়াপল্টনে মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করলেন রিজভী 
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জামায়াতের ৯ দাবি
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জামায়াতের ৯ দাবি
মেসির নীরব বিপ্লব, যার কাছে হেরেছে একে একে ৫ প্রতিপক্ষ
মেসির নীরব বিপ্লব, যার কাছে হেরেছে একে একে ৫ প্রতিপক্ষ
চীনা যুদ্ধবিমান কেনার পরিকল্পনা ‘ফোর্সেস গোলের’ অংশ: তথ্য উপদেষ্টা
চীনা যুদ্ধবিমান কেনার পরিকল্পনা ‘ফোর্সেস গোলের’ অংশ: তথ্য উপদেষ্টা
সর্বাধিক পঠিত
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা
নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা