ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা, খুঁটি ভেঙে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চালকের মৃত্যু

বগুড়া প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০১৯, ১৪:৫২আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ১৫:১০

সড়ক দুর্ঘটনা বগুড়ার শাজাহানপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেকটি ট্রাক ধাক্কা দিলে বিদ্যুতের খুঁটি ভেঙে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক চালক নিহত হয়েছেন। তার নাম আদম হোসেন (৩২)। শুক্রবার (২০ ডিসেম্বর) উপজেলার নয়মাইল এলাকায় এ ঘটনা ঘটে।

শাজাহানপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ একথা জানিয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকচালক আদম হোসেন বগুড়ার মহাস্থান হাট থেকে ট্রাকে সবজি নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। ঘনকুশায়ার কারণে ট্রাকের সামনের গ্লাস ঘোলা হয়ে যায়। রাত ৯টার দিকে শাজাহানপুরের নয়মাইল এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে গ্লাস পরিষ্কার করছিলেন। এসময় আরেকটি ট্রাক পেছনে থেকে ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে ট্রাকটি মহাসড়কের পাশে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয়। এতে খুঁটি ভেঙে পড়ে ও তার ছিঁড়ে আদমের তার শরীরের ওপর পড়লে তিনি ঘটনাস্থলেই মারা যান।

ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম জানান, লাশ বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দু’টি ট্রাক জব্দ করা হলেও অপর ট্রাকের চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে শাজাহানপুর থানায় মামলা হয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম