যুব সমাজকে রক্ষায় মাদক, সন্ত্রাস ও জঙ্গি নির্মূলের কোনও বিকল্প নেই: নাসিম

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০১৯, ১১:৪২আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৯, ১১:৫৭

গুণীজনদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দিচ্ছেন আ.লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম

শিল্প সংস্কৃতিকে এগিয়ে নিতে দেশের তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেন, ‘শিল্প সংস্কৃতিকে ধারণ করতে ও যুব সমাজকে রক্ষা করতে মাদক, সন্ত্রাস এবং জঙ্গি নির্মূলের কোনও বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে  দেশ থেকে সন্ত্রাস ও জঙ্গি নির্মূল হয়ে শিল্প-সংস্কৃতির বিপ্লব ঘটাবে।

শনিবার (২৮ ডিসেম্বর) রাতে সিরাজগঞ্জে শিল্পকলা একাডেমি আয়োজিত গুণীজন সম্মাননা পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এর আগে তার নির্বাচনি এলাকা কাজিপুরের সীমান্ত বাজার ও পিপুলবাড়িয়ার দলীয় নেতাকর্মীদের সঙ্গে তিনি চলমান রাজনীতি নিয়ে মতবিনিময়ের করেন। এ সময় তিনি সিটি নির্বাচন নিয়েও কথা বলেন।

তিনি নির্বাচনে বিএনপিসহ সব দলের অংশ নেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন,‘আওয়ামী লীগ জনগণের দল, নির্বাচনে জনগণের কাছে যাবে। নির্বাচনের ফলাফল যাই হোক না কেন আওয়ামী লীগ তা মেনে নেবে।’

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন,‘কোনও দল যদি নির্বাচনে কারচুপির অজুহাত তুলে ভোট বানচালের ষড়যন্ত্র করে এ দেশের জনগণ তা মেনে নেবে না।’

সিরাজগঞ্জ জেলা শহরের শহীদ এম. মনসুর আলী অডটোরিয়ামে অনুষ্ঠিত শিল্পকলা একাডেমি সম্মাননা পুরস্কার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি ড. ফারুক আহাম্মদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, ড. জান্নাত আরা তালুকদার হেনরী, আসাদ উদ্দিন পবলু ও হেলাল আহমেদ। এ সময় আরও বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব ও জেলা কারচারাল অফিসার মাহমুদুল আলম লালন।

জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত গুণীজন সম্মাননা পুরস্কার প্রদান অনুষ্ঠানে ২০১৬- ২০১৮ তিন বছরের জন্য কণ্ঠ সঙ্গীত, লোক সংস্কৃতি, নাটক, আবৃত্তি ও চারুকলায় বিশেষ অবদানের জন্য জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পুরস্কার দেওয়া হয়। সিরাজগঞ্জের ১৫ জন গুণী ব্যক্তিকে এ পুরস্কার দেওয়া হয়। তাদের হাতে নগদ অর্থ, সম্মাননা, ক্রেস্ট ও উত্তরীয় তুলে দেওয়া হয়। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন নুর নবী খান জুয়েল।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের