ঘুষের টাকাসহ সহকারী কর কমিশনার গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০১৯, ১৭:১০আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৯, ১৮:১০

অভিজিৎ কুমার দে দুর্নীতি দমন কমিশন (দুদক) বগুড়া সমন্বিত কার্যালয়ের পাতানো ফাঁদে পা দিয়েছেন বগুড়া কর অঞ্চলের ১৫ সার্কেলের সহকারী কর কমিশনার অভিজিৎ কুমার দে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে এক করদাতার কাছে ৫০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় দুদক কর্মকর্তারা তাকে হাতেনাতে গ্রেফতার করেন। এ ব্যাপারে দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেছেন।

দুদক বগুড়া সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান জানান, বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ব্যবসায়ী ইউনুস আলী করদাতা। কর অঞ্চল বগুড়ার ১৫ সার্কেলে তার ফাইল আছে। তিনি ১৪/১৫ অর্থ বছরে কিছু সম্পত্তি বিক্রি করেন। ১৮/১৯ অর্থ বছরে আয়কর ফাইল থেকে বিক্রি করা জমি বাদ দিতে তিনি সহকারী কর কমিশনার অভিজিৎ কুমার দে’র কাছে যান। কিন্তু তিনি গত ৬ মাস ধরে ফাইলটি আটকে রেখে টালবাহানা করতে থাকেন।

একপর্যায়ে এ কাজের বিনিময়ে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন অভিযিৎ। করদাতা ঝামেলা এড়াতে ২০ হাজার টাকা দিতে চাইলেও কর কর্মকর্তা রাজি হননি। বাধ্য হয়ে ইউনুস আলী বিষয়টি দুদক কর্মকর্তাদের জানান।
ঘুষের টাকাসহ সহকারী কর কমিশনার গ্রেফতার মনিরুজ্জামান আরও জানান, তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে দুদক কর্মকর্তারা কর অফিসে ফাঁদ পাতেন। পরামর্শ অনুসারে ব্যবসায়ী ইউনুস আলী মঙ্গলবার সকালে দুদক কার্যালয়ে লিখিত অভিযোগ দেন। তিনি বেলা পৌনে ১টার দিকে অভিজিতের কাছে ঘুষের টাকা দেন। এ সময় দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলামের নেতৃত্বে দুদক কর্মকর্তারা তাকে হাতেনাতে গ্রেফতার ও ড্রয়ার থেকে চিহ্নিত করা ৫০ হাজার টাকা উদ্ধার করেন। অভিজিৎ টাকার ব্যাপারে সদুত্তর দিতে ব্যর্থ হন। অভিযানে দুদকের উপ-সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগ, সুদীপ কুমার চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে বগুড়া ট্যাক্সেস ল’ইয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোখলেসুর রহমান বলেন, ‘কর অঞ্চল বগুড়ার ১৫ সার্কেলের সহকারী কর কমিশনার অভিজিৎ কুমার দে কয়েকবার ঘুষ দাবি করলে তাকে সতর্ক করা হলেও সংশোধন হননি। সংগঠনের পক্ষে রেজুলেশন করে কর কমিশনারের কাছে লিখিত অভিযোগও করা হয়েছিল।’

কর অঞ্চল বগুড়ার সদর দফতর (প্রশাসন) হাবিবুর রহমান বলেন, ‘বিষয়টি জাতীয় রাজস্ব বোর্ডের সদস্যকে (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জানানো হয়েছে। শিগগিরই তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম