শিবগঞ্জে খাতা উৎসব

বগুড়া প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০২০, ২০:১৪আপডেট : ০৪ জানুয়ারি ২০২০, ২০:১৮

শিবগঞ্জে খাতা উৎসব বছরের প্রথমদিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে দেশব্যাপী বই উৎসব হচ্ছে প্রতি বছর। এবার সেই আদলে বগুড়ার শিবগঞ্জে খাতা উৎসব করেছেন পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক। তিনি পৌর এলাকায় সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে খাতা তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছেন। প্রত্যেক শিক্ষার্থীকে বছরের শুরুতেই দুটি করে খাতা উপহার দিয়ে তাদের লেখাপড়ায় উৎসাহিত করার এই কার্যক্রম শুরু হয়েছে শনিবার (৪ জানুয়ারি)।

প্রথমদিন শিবগঞ্জ উপজেলা সদরের পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও বানাইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেড় হাজার শিক্ষার্থীর মাঝে খাতা বিতরণ করা হয়। পর্যায়ক্রমে অন্য প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের মাঝে খাতা বিতরণ করা হবে।

পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে মেয়র তৌহিদুর রহমান মানিক বলেন, ‘প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে তাদের স্কুলমুখী করার এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন। অনেক পরিবার আছে যাদের ছেলেমেয়ে বই পেলেও খাতা কেনার সামর্থ্য নেই। বিষয়টি বিবেচনা করে পৌর এলাকায় সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে দুটি করে খাতা বিতরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে পৌর এলাকার ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের সাড়ে ১২ হাজার শিক্ষার্থীকে দুটি করে খাতা দেওয়া হবে। এরমধ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি খাতা এবং উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের দুটি করে গণিতের খাতা দেওয়া হবে।’

অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী আলমগীর কবির বলেন, ‘সমাজের বিত্তবান, হিতৈষী ও শিক্ষানুরাগী মানুষ যদি এমন উদ্যোগ দেখে উৎসাহিত হন, তাহলে কোথাও শিশু শিক্ষার্থীদের সংকটে পড়তে হবে না। শিবগঞ্জ পৌর মেয়রের এই উদ্যোগ অন্যান্য এলাকার জনপ্রতিনিধিদের উৎসাহিত করবে বলে আশা রাখছি।’

ওই অনুষ্ঠানেই শিবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু এক হাজার ২০০ শিক্ষার্থীকে একটি করে কলম দেওয়ার ঘোষণা দেন।

বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম প্রমুখ।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম