মুজিববর্ষের অনুষ্ঠানে দুই গ্রুপের সংঘর্ষ: পুলিশের লাঠিচার্জ, রাবার বুলেট

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১০ জানুয়ারি ২০২০, ২২:২৯আপডেট : ১০ জানুয়ারি ২০২০, ২২:৪২

মুজিববর্ষের অনুষ্ঠানে দুই গ্রুপের সংঘর্ষ: পুলিশের লাঠিচার্জ, রাবার বুলেট চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মুজিববর্ষের ক্ষণগণনার অনুষ্ঠানে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে ও রাবার বুলেট ছোড়ে। এতে অন্তত ১২ জন আহত হন। বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আতিকুল ইসলাম।

শুক্রবার (১০ জানুয়ারি) বিকালে এ ঘটনা ঘটে। ঘটনার বর্ণনা দিয়ে ওসি আতিকুল জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে লাঠিচার্জ ও পরে কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়তে বাধ্য হয় পুলিশ। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ওসি জানান, শিবগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত ক্ষণগণনা অনুষ্ঠান চলাকালে স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল বক্তব্য রাখা শুরু করেন। এ সময় উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলামের সমর্থকরা স্লোগান দিতে থাকে। এতে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং পরে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পুলিশ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।

সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ছোটখাটো গণ্ডগোল হওয়ায় আলোচনা সভা বন্ধ হয়ে যায়।’

অন্যদিকে উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আলোচনা সভার স্থানটি ছোট ছিল। নেতাকর্মীদের বসার স্থান সংকুলান না হওয়ায় সামান্য বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এতে কয়েকজন আহত হওয়ার কথা শুনেছি।’

পুলিশ জানায়, সংঘর্ষের কারণে মঞ্চের সামনে থাকা শতাধিক চেয়ার ভাঙচুর করে উভয় পক্ষের নেতাকর্মীরা।

/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী