অটোতে অ্যাম্বুলেন্সের ধাক্কা, মাদ্রাসা শিক্ষকসহ নিহত ২

রাজশাহী প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০২০, ২২:৫২আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ২৩:৪২

সড়ক দুর্ঘটনা রাজশাহীর নওদাপাড়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় একটি অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। নিহত অপরজন মাদ্রাসার শিক্ষক। আহত হয়েছেন আরও চার জন। সোমবার (১৩ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টায় নগরীর নওদাপাড়া বাস টার্মিনালের পূর্বপাশে বেলুন চত্বরে এ দুর্ঘটনা ঘটে। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস এ তথ্য জানান।

নিহতরা হলেন শাহ মখদুম এলাকার বশিরাবাদ দাওয়াতুল ইসলাম আলিম মাদ্রাসার বিজ্ঞান বিভাগের শিক্ষক আলমগীর হোসেন (৫০) এবং ভুগরইল এলাকার অটোরিকশাচালক আমিরুল ইসলাম (২৫)।

স্থানীয়রা জানান, এ ঘটনায় আহতদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন—রওশন আরা বেগম, আরিফুল ইসলাম, আবির ওরফে রাজা ও কানিজ ফাতেমা কেয়া।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস বলেন, ‘নওদাপাড়া আমচত্বর থেকে আসা অটোরিকশাটি বেলুন চত্বরে আড়াআড়িভাবে রাস্তা পার হচ্ছিল। তখন বিপরীতগামী খড়খড়ি বাইপাস থেকে একটি অ্যাম্বুলেন্স এসে জোরে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেলে এর চালকসহ ছয় জন আহত হন। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিলে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। চার জন এই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। লাশ দুটি হাসপাতাটির মর্গে রাখা হয়েছে।’

এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘এ ঘটনায় অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী