বগুড়ায় নিউমোনিয়ায় শিশুর মৃত্যু

বগুড়া প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২০, ১৮:৩০আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ১৮:৩১

বগুড়া বগুড়ার নন্দীগ্রামে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আবু বক্কর নামের দুই মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে তার মৃত্যু হয়।

বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার রহমাননগর এলাকার শাকিল হোসেন জানান, তার দুই মাস বয়সের শিশু আবু বক্কর শীতের কারণে নিউমোনিয়ায় আক্রান্ত হয়। বৃহস্পতিবার সকালে বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

নন্দীগ্রাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জালাল উদ্দিনও এ তথ্য নিশ্চিত করেছেন।

নন্দীগ্রাম উপজেলার বিজরুল স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. ইকবাল মাহমুদ লিটন জানান, শনিবার থেকে বুধবার পর্যন্ত বিভিন্ন বয়সের ৩৯ জন ডায়রিয়াসহ শীতজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। শুধু বুধবার নিউমোনিয়ায় আক্রান্ত ৯ শিশু ভর্তি হয়। শীতের সময় ঠান্ডাজনিত রোগ নিয়ে শিশুরা বেশি আসে। এছাড়া শীতের তীব্রতা বেশি হওয়ায় শীতজনিত রোগীর চাপ কিছুটা বেড়েছে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম