জয়পুরহাটে শিশু খুনের ঘটনায় গ্রেফতার ২

জয়পুরহাট প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২০, ১৯:০৭আপডেট : ৩১ জানুয়ারি ২০২০, ১৯:১২

জয়পুরহাটে শিশু খুনের ঘটনায় গ্রেফতার ২ নিখোঁজের একদিন পর ইরাম হোসেন (৪) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলো- জয়পুরহাট সদর উপজেলার উত্তর জয়পুর গ্রামের রেজাউল ইসলাম (৩৫) ও তার ছেলে রাজু আহম্মদ (১৭)।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খাঁন বলেন,‘রাজু ও তার বাবা রেজাউল শিশু ইরাম হত্যার কথা স্বীকার করেছে। পুলিশ তাদের বাড়ি থেকে হত্যার আলামত হিসেবে শিশুটির ব্যবহৃত স্যান্ডেল, রক্তমাখা কাপড় ও একটি বস্তা জব্দ করেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।’

থানা ও নিহতের পারিবারিক সূত্র জানায়, ইরাম হোসেন বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকাল থেকে নিখোঁজ ছিল। সে চকশ্যাম গ্রামের এনামুল হকের ছেলে। তার বস্তাবন্দি মরদেহ শুক্রবার সকালে গ্রামের পাশের একটি কবরস্থান থেকে উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঠানো হয়।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম