ধুনটে কৃষককে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা

বগুড়া প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০২০, ০০:৪০আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ০০:৪১

বগুড়া বগুড়ার ধুনটে কৃষক রঞ্জু প্রামানিককে (৪২) কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের স্ত্রী শিরিনা আকতার রবিবার রাতে ধুনট থানায় তিন জনের নামসহ অজ্ঞাত ছয় জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। জিজ্ঞাসাবাদের জন্য আটক প্রতিবেশী ফিরোজ প্রামানিককে (২৫) গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড চাওয়া হয়।

ধুনট থানার ওসি ইসমাইল হোসেন জানান, নিহত রঞ্জুর সঙ্গে আসামি ফিরোজের মায়ের প্রেমের সম্পর্ক ছিল। এছাড়া আসামিদের মাদক সেবন ও ব্যবসায় রঞ্জু বাধা দিয়ে আসছিলেন।

এজাহার সূত্রে জানা গেছে, কৃষক রঞ্জু প্রামানিক ধুনট উপজেলার শৈলমারী মধ্যপাড়া গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে। ইরিবোরো চারা রোপনের জন্য ২০১৯ সালের ৩১ ডিসেম্বর রাতে তিনি বাড়ির কাছে নিজের জমিতে পাওয়ার টিলার দিয়ে চাষ করছিলেন। এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে রেখে যায়। রাত ১০টার দিকে পরিবারের সদস্যরা জমিতে গিয়ে রঞ্জুকে পাওয়ার টিলারের ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ধুনট থানা পুলিশ ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা হাঁসুয়া উদ্ধার করে।

গ্রেফতার সিএনজিচালিত অটোরিকশাচালক ফিরোজ প্রামানিক প্রতিবেশী আলতা প্রামানিকের ছেলে।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম