বগুড়ার দুপচাঁচিয়ায় জেসমিন আরা (৪০) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মাস্টারপাড়ার বাড়ির ড্রয়িংরুম থেকে লাশ উদ্ধারের পর মর্গে পাঠানো হয়েছে।
দুপচাঁচিয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) শহিদুল ইসলাম জানান, লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে দুপচাঁচিয়া থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে।








