এত উন্নয়নের পরও ভোট কম পড়লো কেন: নাসিম

পাবনা প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০২০, ১৭:১৩আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৪২

 

পাবনা জেলা আওয়ামী লীগ আয়োজিত তৃণমুল প্রতিনিধি সম্মেলন দেশে এত উন্নয়ন হওয়ার পরও ঢাকার দুই সিটি নির্বাচনে কেন ভোট কম পড়লো তা নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘এত উন্নয়নের পর দুই সিটি নির্বাচনে ভোট কেন কম পড়লো, কেন ভোটারদের উদ্বুদ্ধ করা গেলো না, তা খতিয়ে দেখতে হবে। এখান থেকে শিক্ষা নিতে হবে। শুধু মুজিব কোট লাগিয়ে জয় বাংলা স্লোগান দিলে আগামীতে ভোট পাওয়া যাবে না।’ আগামীতে নির্বাচন হলে আওয়ামী লীগ আবার জয়লাভ করবে বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের আব্দুস সাত্তার মিলনায়তনে পাবনা জেলা আওয়ামী লীগ আয়োজিত তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসিম বলেন, ‘আমরা শেখ হাসিনার নির্দেশে সাংগঠনিক কাজ শুরু করেছি। এরই ধারাবাহিকতায় পাবনায় তৃণমূল কর্মীদের নিয়ে সমাবেশ হচ্ছে। এর ফলে বাংলাদেশ আওয়ামী লীগ সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হবে।’ খালেদা জিয়ার দল মাজাভাঙা দল উল্লেখ করে তিনি বলেন, ‘নিজের শক্তি না থাকায় বিএনপি ড. কামাল হোসেনকে ভাড়া করেছিল।’
পাবনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম ঠান্ডু, মেরিনা আকতার কবিতা, বেগম আকতার জাহান, পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি, শামসুল হক টুকু এমপি, আহম্মেদ ফিরোজ কবির এমপি, নাদিরা ইয়াসমিন জলি এমপিসহ অনেকে।

/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম