প্রতিবন্ধী কিশোরীকে বেঁধে ধর্ষণের অভিযোগে গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২০, ২২:৩২আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ২২:৩৬

প্রতিবন্ধী কিশোরীকে বেঁধে ধর্ষণের অভিযোগে গ্রেফতার সিরাজগঞ্জে শারীরিক প্রতিবন্ধী এক  কিশোরীকে বেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় অভিযুক্ত মুদি দোকানি সুলতান মাহমুদকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় এই ঘটনা ঘটে। কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এরআগে বুধবার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানায়, স্থানীয় মাতব্বররা বিষয়টি ধামাচাপা দিতে চেষ্টা করে। সাংবাদিকদের সূত্রে খবর পেয়ে পুলিশ মামলা করে।

ঘটনার বর্ণনা দিয়ে পুলিশ জানায়, ‘ ঘরে ডেকে নিয়ে ওই কিশোরীকে  বেঁধে ধর্ষণ করা হয়। বাড়ি ফিরে সে ঘটনাটি পরিবারকে জানালে উভয় পরিবারের মধ্যে উত্তেজনা ও মারামারি শুরু হয়। এসময় সুলতান আহত হলে তাকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে গণমাধ্যমকর্মীরা হাসপাতালে গেলে সে পালিয়ে যায়।’

ওসি হাবিবুল ইসলাম বলেন, ‘কিশোরী ধর্ষণের ঘটনায় থানায় কোনও অভিযোগ জমা পড়েনি। গ্রাম্য মাতব্বররা বিষয়টি পুলিশেও জানায়নি। সাংবাদিকদের মাধ্যমে খবর পেয়ে ভিকটিমকে উদ্ধার ও মামলা করা হয়। পরে ধর্ষককে গ্রেফতার করা হয়।ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষার প্রক্রিয়া চলছে।’

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী