খালেদা জিয়ার মুক্তির মীমাংসা করতে পারে আদালত: নাসিম

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২০, ২০:৩৬আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ২০:৩৯

দোয়া করছেন মোহাম্মদ নাসিমসহ অন্যরা সাবেক প্রধানমন্ত্রী বিষয়টি বিবেচনায় রেখে সরকার খালেদা জিয়ার সুচিকিৎসা দিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসনের মুক্তির মানবিক আবেদন সরকারের কাছে নয়; বরং আদালতের মাধ্যমেই মীমাংসা হতে পারে। তবে তার চিকিৎসার ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনও অবহেলা করার প্রশ্নই ওঠে না।’

খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে সরকারের কাছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আবেদনের বিষয়ে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে সিরাজগঞ্জে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাসিম এ কথা বলেন। এর আগে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে মুলিবাড়িতে শহীদ এম মনসুর আলীর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।
আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য বলেন, ‘খালেদা জিয়া আদালতের রায়ে দণ্ডিত হয়ে কারাগারে রয়েছেন। আদালতই তার জামিন বা মানবিক আবেদন মীমাংসার উপযুক্ত স্থান।’
১৪ দলের মুখপাত্র বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সাহসী পদক্ষেপে দেশে জঙ্গি দমন হয়েছে। বিশ্ব দরবারে দেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। আওয়ামী লীগই একমাত্র রাজনৈতিক দল, যে দল ক্ষমতায় এসে শেখ হাসিনার নেতৃত্বে দেশ ও জাতির উন্নয়ন করেছে।’
এ সময় শহীদ এম. মনসুর আলীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে এক মিনিট নীরবতা পালন করেন নাসিমসহ উপস্থিত সবাই। পরে জাতির জনক বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা ও মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি কামনাসহ বঙ্গবন্ধুকন্যার সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া করা হয়। এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী ইসহাক আলী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দানিউল হক মোল্লা, অ্যাডভোকেট আব্দুর রউফ পান্না, অ্যাডভোকেট আব্দুল হাকিম, জেলা যুবলীগের সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম