ভারত-পাকিস্তানের চেয়েও এগিয়ে বাংলাদেশ: মোস্তাফা জব্বার

বগুড়া প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২০, ১৯:১৭আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ২০:২১

বগুড়ায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ভারত-পাকিস্তানের চেয়ে অর্থনৈতিক সূচকের দিক থেকে বাংলাদেশ এগিয়ে আছে বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়ার করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজে এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বাংলাদেশ আজ তলাবিহীন ঝুড়ি নয়। দেশ আজ ভারত-পাকিস্তানের চেয়েও এগিয়ে আছে। তারা আজ বাংলাদেশের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে পারছে না। অর্থনৈতিক সূচকে অনেক এগিয়ে এখন বঙ্গবন্ধুর বাংলাদেশ। অর্থনৈতিক ও তথ্য প্রযুক্তিতে এশিয়ার অনেক দেশকে পেছনে ফেলতে সক্ষম হয়েছে।’

নারী উন্নয়নের প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশের মেয়েরা আজ ডাক বিভাগের গাড়িচালক থেকে বিমানবাহিনী, পুলিশবাহিনী, সেনাবাহিনীর উচ্চ পদে কাজ করছেন। মেয়েদের এই উত্থান সকলকে অবাক করে দিয়েছে।’

দেশের উন্নয়ন প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ  হাসিনা ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের এবং ৪১ সালের মধ্যে উন্নত দেশ গড়তে কাজ করে যাচ্ছেন। তিনি ২০০৮ সালে ডিজিটাল বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়ে ক্ষমতায় আসেন। ২০২০ সাল অনেক গুরুত্বপূর্ণ। মুজিব জন্মশত বার্ষিকী ও দেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি হবে। এই কাজে নতুন প্রজন্মকে সম্পৃক হতে হবে।’

নতুন প্রজন্মকে আহ্বান জানিয়ে মোস্তাফা জব্বার বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শকে অনুসরণ করে ভবিষ্যৎ প্রজন্মকে সমৃদ্ধ করে তুলতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা বই পড়ে জানতে হবে কেমন করে একটি মানুষ জীবনের সব ত্যাগ করে টুঙ্গিপাড়া থেকে বাঙালি জাতি গঠনে স্বপ্ন দেখেছেন। জাতির পিতাকে অনুসরণ করলে নতুন প্রজন্ম আদর্শবান ও সুন্দর জীবন গড়ে তুলতে পারবে।’

বগুড়া করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, বিজয় ডিজিটার  প্রধান নির্বাহী জেসমিন জুঁই, অধ্যক্ষ ছামসুল আলম প্রমুখ।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক