মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে বাস খাদে, নিহত ৩

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০২০, ১৫:২৫আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৪৪


দুর্ঘটনা কবলিত বাস মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে সিরাজগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নারীসহ তিন জন নিহত হয়েছেন। রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে কামারখন্দের ঢাকা-রাজশাহী মহাসড়কের তালুকদার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন মোটরসাইকেল আরোহী শাপলা খাতুন (২৭)। তিনি গাইবান্ধার সাঘাটার শিমুলবাড়িয়ার রাশেদুল ইসলামের স্ত্রী। দুর্ঘটনায় তার চাচাতো ভাই আব্দুল মোমিনসহ ২০ বাস যাত্রী আহত হয়েছেন। এর মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর।

দুর্ঘটনা কবলিত বাস
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ওসি সৈয়দ সহিদ আলম বলেন, বগুড়া থেকে ঢাকাগামী শাহ ফতেহ আলী পরিবহনের যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে তিন জন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়।

দুর্ঘটনার কারণে যান চলাচল বিঘ্নিত হয়। দুপুর দেড়টার পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন ওসি।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি