তিন দিনের জাতীয় নজরুল সম্মেলন ২২ ফেব্রুয়ারি

জয়পুরহাট প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০২০, ১৭:২৭আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৩১

তিন দিনের জাতীয় নজরুল সম্মেলন ২২ ফেব্রুয়ারি জয়পুরহাটে আগামী শনিবার (২২ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন। জেলা প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ইশরাত ফারজানা বলেন, ‘জাতীয় নজরুল সম্মেলন উপলক্ষে বিভিন্ন স্থান থেকে শিল্পী, সাহিত্যিক, সাংস্কৃতিক ও গণ্যমান্য ব্যক্তিরা জয়পুরহাটে আসবেন। ইতোমধ্যে অনুষ্ঠানকে কেন্দ্র করে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১০টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হবে।’

সংবাদ সম্মেলনে সহকারী কমিশনার মোহাম্মদ শাহরিয়ার হক, জয়পুরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম সোলায়মান আলী, জয়পুরহাট প্রেস ক্লাবের সভাপতি নৃপেন্দ্রনাথ মন্ডল, সাধারণ সম্পাদক খ.ম আব্দুর রহমান রনিসহ জেলার বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

তিন দিনের এ কর্মসূচিতে থাকবে আলোচনা সভা, কবিতা পাঠ, সংগীত, নৃত্য, নজরুলের জীবন পরিক্রমা, তথ্যচিত্র প্রদর্শনী ও গ্রন্থমেলা। এ অনুষ্ঠানে দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অংশ নেবেন। কবি নজরুল ইনস্টিটিউট ও জয়পুরহাট জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে জেলার শিল্পকলা একাডেমিতে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি