নবজাতককে নিয়ে থানায় হাজির ধর্ষণের শিকার কিশোরী

বগুড়া প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২০, ২১:২৪আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ২১:২৫

বগুড়া

বগুড়ার ধুনটে সদ্য জন্ম নেওয়া কন্যাসন্তানকে নিয়ে থানায় হাজির হয়েছেন ধর্ষণের শিকার এক কিশোরী।  সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে বগুড়ার ধুনট থানায় এ ঘটনা ঘটে।

ওই কিশোরীর অভিযোগ ১০ মাস আগে প্রতিবেশি কিশোর মেহেদী হাসান (১৭) তাকে ধর্ষণ করেছিল। এতদিন গ্রামের প্রভাবশালীদের ভয়ে আইনের আশ্রয় নিতে পারেনি সে। পুলিশ ঘটনার বর্ণনা শুনে মামলা নিতে রাজি হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ধুনট থানার ইন্সপেক্টর (তদন্ত) মিজানুর রহমান মিজান।

এজাহারের অভিযোগে জানা গেছে, ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের বাসিন্দা ওই কিশোরীকে ১০ মাস আগে ধর্ষণ করে মেহেদী। এতে ওই কিশোরী গর্ভবতী হয়। পরে কিশোরীর পরিবার স্থানীয় ইউনিয়নের চেয়ারম্যান ও মাতব্বরদের কাছে বিচার দাবি করে। কিন্তু তারা বিচারের নামে কালক্ষেপণ করেন। এ অবস্থায় গত ১৯ ফেব্রুয়ারি ওই কিশোরী কন্যাসন্তানের জন্ম দেন। এরপর সোমবার মেহেদীর বিচার ও শিশুটির পিতৃপরিচয়ের দাবিতে কিশোরী ধুনট থানায় আসে।

কিশোরীর মা বলেন, আমরা স্থানীয় ইউপি চেয়ারম্যান ও গ্রাম্য মাতব্বরদের কাছে বিচার দিয়েছিলাম। কিন্তু তারা দীর্ঘদিনেও কোনও বিচার করে দিতে পারেনি। এমনকি কিছু মাতব্বর আমাদের ভয়ভীতিও দেখিয়েছেন।

ধুনট থানার ইন্সপেক্টর (তদন্ত) মিজানুর রহমান মিজান জানান, মামলা নেওয়া হয়েছে। আসামিকে গ্রেফতারে অভিযান চলছে। ওই কিশোরী ও তার সন্তানের চিকিৎসা এবং নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম