শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর চেতনা ধারণ করতে হবে: শিক্ষামন্ত্রী

বগুড়া প্রতিনিধি
২৯ ফেব্রুয়ারি ২০২০, ২২:০০আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২০, ২২:১০

শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর চেতনা ধারণ করতে হবে: শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর চেতনা ধারণ করতে হবে। তার আদর্শে দেশের স্বাধীনতা ও মর্যাদার লড়াইয়ের বোধ নিয়ে শিশুদের বড় হতে হবে।’

শনিবার (২৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে মুজিববর্ষ উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এই কথা বলেন।

এসময় তিনি বলেন, ‘আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ গড়ার কারিগর হবে। সে কারণে বঙ্গবন্ধুর জীবন থেকে শিক্ষা নিয়ে শিক্ষার্থীদের তৈরি হতে হবে। তারা স্লোগান দিবে, মুজিববর্ষে মুজিব হবো শিক্ষার আলো জ্বালিয়ে দিবো।’

শিক্ষার মানোন্নয়নের প্রসঙ্গে তিনি বলেন, ‘সর্বস্তরে শিক্ষার মানোন্নয়নের যে অঙ্গীকার বর্তমান সরকার করেছে তা বাস্তবায়ন করা হবে। আমাদের জীবন ও দেশকে সুন্দর করতে আমরা কথায়, কাজে ও আচরণে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে অগ্রসর হচ্ছি।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল। এসময় উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার (সচিব) নজরুল ইসলাম, বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনুসহ আরও অনেকে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী