আনসার আল ইসলামের চার সদস্য গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
০১ মার্চ ২০২০, ২০:২০আপডেট : ০১ মার্চ ২০২০, ২১:২৭

রাজশাহী রাজশাহীতে আনসার আল ইসলামের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ সদস্যরা। শনিবার (২৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- বেলপুকুর থানার ভরুয়াপাড়া এলাকার আরিফুল ইসলাম ওরফে আরিফ (৩৫), কাজিরপাড়া এলাকার ইনতাজ আলী (২৯), বরিশাল নগরীর এয়ারপোর্ট থানার বাদলা এলাকার মমিনুর রহমান ওরফে নিরব (২২) ও নরসিংদী জেলার শিবপুর থানার তেলিকান্দা গ্রামের ইয়াছিন মিয়া (১৯)। এরা গত বছরের ৩০ জুন দায়ের করা একটি নাশকতা মামলার পলাতক আসামি।

রবিবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে র‌্যাব ৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আরএমপির কাটাখালী থানার কাপাশিয়া এলাকায় অভিযান চালায় র‌্যাব। এ সময় বেলপুকুর থানার মামলার পলাতক আসামি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য আরিফ ও ইনতাজ আলীকে গ্রেফতার করা হয়।

অপরদিকে কাটাখালী থানার আশরাফের মোড় এলাকায়ও অভিযান চালানো হয়। এ সময় আনসার আল ইসলামের সক্রিয় সদস্য মমিনুর রহমান ও ইয়াছিন মিয়াকে গ্রেফতার করা হয়। উভয় অভিযানে তাদের কাছ থেকে উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে।

/এআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম