বিএনপি নেত্রী ছাড়া পাবে কিনা আল্লাহ জানে: নাসিম

বগুড়া প্রতিনিধি
০৪ মার্চ ২০২০, ২০:২২আপডেট : ০৪ মার্চ ২০২০, ২০:২২

বিএনপি নেত্রী ছাড়া পাবে কিনা আল্লাহ জানে: নাসিম আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া প্রায় দুই বছর ধরে জেলে। বিএনপি নেতারা  হুংকার দিয়ে ঘর থেকে বের হয় না। শুধু মিলাদ ও প্রেস ব্রিফিংয়ের মধ্যে তাদের রাজনীতি সীমাবদ্ধ। তাই তাদের নেত্রী ছাড়া পাবে কিনা আল্লাহ জানে।’

বুধবার (৪ মার্চ) বিকালে বগুড়া শহীদ খোকন পার্কে বগুড়া-১ আসনের প্রয়াত সংসদ সদস্য আবদুল মান্নানের স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির ভাষণে তিনি এই কথা বলেন।

এসময় তিনি বলেন, ‘খালেদা জিয়া ১৫ আগস্ট কেক কেটে জন্মদিন পালন করে বঙ্গবন্ধুকে অশ্রদ্ধা করেছেন। বঙ্গবন্ধুর খুনিদের জিয়া, এরশাদ ও খালেদা জিয়া প্রশ্রয় দিয়েছেন। একজন সাধারণ মানুষ খুন হলেও তার বিচার হয়। কিন্তু বিএনপি আইন করে ২১ বছর বঙ্গবন্ধুর হত্যার বিচার বন্ধ করেছিল। আওয়ামী লীগ লড়াই সংগ্রাম করে খুনিদের বিচার করেছে।’

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর হত্যার বিচার না করে পাপের ফল হিসেবে আজ বিএনপি দীর্ঘদিন ক্ষমতার বাইরে। বিএনপির নেতাকর্মীদের বলি, জামায়াত-শিবির ছেড়ে মুজিববর্ষের অনুষ্ঠানে অংশ নিন। এতে পাপ কিছুটা হলেও কমবে।’

সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু। স্মরণ সভায় সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। এসময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম