ছাত্র সংগঠনগুলোই রাকসু নির্বাচন চায় না: রাবি উপাচার্য

রাবি প্রতিনিধি
০৭ মার্চ ২০২০, ২১:৪৯আপডেট : ০৭ মার্চ ২০২০, ২২:০৬

ছাত্র সংগঠনগুলোই রাকসু নির্বাচন চায় না: রাবি উপাচার্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান বলেছেন, ‘অনেকে বলেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কী এমন ঘটেছে যে, রাকসু নির্বাচন ও সিনেট অধিবেশন নেই। আমরা প্রশ্ন কয়টা বিশ্ববিদ্যালয়ের এগুলো রয়েছে? কোনোটিতেই নেই। রাকসু নির্বাচন করবেন? কারা নেতৃত্ব দেবে? সেরকম নেতৃত্ব আছে কি? বহুবার বলেছি, রাকসু নির্বাচন দিতে চাই। কিন্তু একটি সংগঠনও রাজি হয়নি।’ 

শনিবার (৭ মার্চ) সকালে শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র (টিএসসিসি) মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন রাবি ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের (রুফা) আয়োজনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক এম আব্দুস সোবহান আরও বলেন, ‘ক্যাম্পাসে নানা মতাদর্শের ১৫ থেকে ২০টি সংগঠন আছে। নির্বাচন হয়ে গেলে একজন নেতা হবে, তখন বাড়বে সংঘাত। এখন বিভিন্ন সংগঠনে যারা নেতৃত্ব দিচ্ছে তারা বাহাদুরি দেখায়। ফলে তারা রাকসু নির্বাচন চায় না। এক সময়ের নেতৃত্ব আর এখনকার নেতৃত্বের মধ্যে গুণগত মানের অনেক পার্থক্য আছে।’

বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক রেজাউর রহিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) উপাচার্য অধ্যাপক সৈয়দ সামসুদ্দিন আহমেদ, রাবি উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়াসহ আরও অনেকে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম