পদ্মায় নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬

রাজশাহী প্রতিনিধি
০৭ মার্চ ২০২০, ২২:১৪আপডেট : ০৭ মার্চ ২০২০, ২২:২৭

পদ্মায় নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬ রাজশাহীর পদ্মায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬ জন হয়েছে। শনিবার (৭ মার্চ) সন্ধ্যা পর্যন্ত ছয় জনের লাশ উদ্ধার করা হয়। এখনও নিখোঁজ আছেন তিন জন। তাদের খোঁজে উদ্ধার অভিযান চালাচ্ছে দমকল বাহিনী, বিজিবি, নৌ-পুলিশ ও বিআইডব্লিউটিএ এর যৌথ ডুবুরি দল।

নৌ-পুলিশের রাজশাহী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শনিবার উদ্ধার হওয়া পাঁচ জন হলেন, কনের বাবা শামিম হোসেন (৩৫), তার শিশু মেয়ে রশ্নি খাতুনের (৭), কনের ভগ্নিপতি রতন আলী (৩০), কনের খালা মনি খাতুন (৩০) ও আত্মীয় একলাস আলী (২২)। এর আগে শুক্রবার রাতেই রতনের মেয়ে মরিয়মের (৫) লাশ উদ্ধার করা হয়।’

নিখোঁজরা হলেন, কনে সুইটি খাতুন পূর্ণিমা (১৬), কনের ফুফাতো বোন রুবাইয়া খাতুন (১৩) এবং খালা আখি খাতুন (২৫)।

রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক বলেন, ‘নিখোঁজদের উদ্ধারে দমকল বাহিনী, বিজিবি ও নৌ-পুলিশ রাত থেকেই উদ্ধার অভিযান চালায়। সকালে তাদের সঙ্গে যুক্ত হয়েছে বিআইডব্লিউটিএ এর ডুবুরি দল। নৌকাডুবির ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু আসলামকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি সকাল থেকে তদন্ত শুরু করেছে। এছাড়াও হতাহতের অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম সমন্বয় কেন্দ্র খোলা হয়েছে। নিহতদের পরিবারকে সরকারের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে দেওয়া হবে। এছাড়াও আহতের চিকিৎসা ব্যয় বহন করবে সরকার।’

প্রসঙ্গত, শুক্রবার চরখিদিপুর এলাকায় সন্ধ্যায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে ৪১ যাত্রী নিয়ে দুটি নৌকাডুবির ঘটনা ঘটে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের