সড়ক দুর্ঘটনায় ২ ও সংঘর্ষে নিহত ১

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৭ মার্চ ২০২০, ১১:৩৬আপডেট : ১৭ মার্চ ২০২০, ১১:৪৭

দুর্ঘটনার শিকার গাড়ি সিরাজগঞ্জের সলঙ্গায় পিকআপ ও নসিমনের সংঘর্ষে দু’জন নিহত ও তিন জন আহত হয়েছেন। হতাহতদের পরিচয় জানা যায়নি। এদিকে,  উল্লাপাড়ায় মাছ ছাড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের ফলার আঘাতে শাহ আলম (৩২) নামে এক তাঁত শ্রমিক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের গোজা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের  উপ-পরিচালক মঞ্জিল হক ও হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন জানান, সকালে মহিষলুটি থেকে মাছ নিয়ে একটি নসিমন গোজাব্রিজ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী পিকআপভ্যানের সঙ্গে সংঘর্ষ বাঁধে। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত ও তিন জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। যানবাহন দু’টি জব্দ এবং লাশ হাটিকুমরুল হাইওয়ে থানায় রাখা হয়েছে।

দুর্ঘটনার শিকার গাড়ি এদিকে, উল্লাপাড়ার সংঘর্ষের ঘটনায় তিন জন আহত হয়েছেন।  সোমবার রাতে উপজেলার সলপ ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের চাচাতো ভাই আব্দুল আলীম জানান, একটি খাস পুকুরে মাছ ছাড়াকে কেন্দ্র করে (সোমবার) সকালে শাহ-আলমের সঙ্গে একই গ্রামের আলী সাহার তর্কাতর্কি হয়। এরই জের ধরে রাতে খাওয়া দাওয়া শেষ করে বাজারের দিকে যাওয়ার পথে শাহ আলমের ওপর হামলা চালায় আলী সাহা ও তার লোকজন। এসময় শাহ আলমের বাবা আব্দুল জব্বারসহ স্বজনেরা এগিয়ে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। এক পর্যায়ে আলী সাহার লোকজন ধারালো ফলা দিয়ে শাহ আলমের পেটে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উল্লাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা জানান,  শাহ আলমের নিহত হওয়ার খবর পাওয়ার পর ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে এবং এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক