ভটভটি উল্টে নিহত ২, আহত ৯

জয়পুরহাট প্রতিনিধি
১৭ মার্চ ২০২০, ১৫:২৮আপডেট : ১৭ মার্চ ২০২০, ১৫:৩৯

ভটভটি উল্টে নিহত ২, আহত ৯ জয়পুরহাট বগুড়া মহাসড়কের বানিয়াপাড়ায় ভটভটি উল্টে দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছে। এ ঘটনায় আহত ৯ যাত্রীকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, জয়পুরহাটের কালাই উপজেলার পুনট গ্রামের মৃত সরাফত আলীর ছেলে আবু তালেব (৫৫) এবং পূর্ব দুর্গাপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রাজু আহম্মেদ (২৫)। আহতরা হলেন, হাসান আলী (৩৫), আব্দুর রহিম (৩০), নূর মোহাম্মদ (৩৩) ও আবুল হোসেন (৪০), জিলহাজ (৩০), নুরনবী (৪২), চিবাস (৪৫), জাহিদুল ইসলাম (৪৪) ও নাসির উদ্দিন (৩৫)।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ভটভটিটি জয়পুরহাটের পাঁচবিবি গরুর হাটে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। এ সময় ১১ জন আহত হন। তাদের জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তালেব ও রাজুকে বগুড়ার শজিমেক হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

ডা. সরদার রাশেদ মোবারক বলেন, ‘আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তারা শঙ্কা মুক্ত।’

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম