বগুড়ায় আইসোলেশনের জন্য প্রস্তুত হচ্ছে মোহাম্মদ আলী হাসপাতাল

বগুড়া প্রতিনিধি
২৪ মার্চ ২০২০, ০২:৩০আপডেট : ২৪ মার্চ ২০২০, ০২:৩২

করোনা ভাইরাস (ছবি: ইন্টারনেট) বগুড়ায় ২৫০ শয্যার মোহাম্মদ আলী হাসপাতালকে আইসোলেশন ইউনিটের জন্য প্রস্তুত করা হচ্ছে।

ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজার রহমান তুহিন জানান, করোনা ভাইরাস মোকাবিলায় প্রস্তুতিমূলক মতবিনিময় সভায় হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের আগ্রহে আপাতত মোহাম্মদ আলী হাসপাতালকে প্রস্তুত করা হচ্ছে।
ডা. মোস্তাফিজার রহমান তুহিন আরও জানান, বগুড়ার অবস্থা এখনও অনেক ভালো। করোনা ভাইরাস আক্রান্ত কেউ নেই। তারপরও কেউ আক্রান্ত হলে তাদের চিকিৎসার জন্য মোহাম্মদ আলী ও ডায়াবেটিস হাসপাতাল আইসোলেশন ইউনিট করার আগ্রহ প্রকাশ করেন হুইপ। সরকারিভাবে এখনও কোনও নির্দেশনা না এলেও আপাতত মোহাম্মদ আলী হাসপাতাল প্রস্তুত করা হচ্ছে।
জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ জানায়, বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল ও শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে বর্তমানে ৫২ শয্যার আইসোলেশন ইউনিট করা হয়েছে। পাশাপাশি বেসরকারি টিএমএসএস মেডিক্যাল কলেজের রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে আরও ২০ শয্যাকে আইসোলেশন করা হয়েছে। প্রতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই শয্যা এবং জেলায় প্রায় ৩০০ ক্লিনিক-হাসপাতালে ৩-৪টি করে শয্যা রাখতে বলা হয়েছে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী