চিড়িয়াখানায় ঢুকে চারটি হরিণ খেয়ে ফেলেছে ৫টি ক্ষুধার্ত কুকুর

রাজশাহী প্রতিনিধি
০৪ এপ্রিল ২০২০, ১৫:১২আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ২০:৫৭

হরিণ রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও বোটানিক্যাল গার্ডেনে ঢুকে চারটি হরিণ খেয়ে ফেলেছে পাঁচটি ক্ষুধার্ত কুকুর। শুক্রবার (৩ এপ্রিল) এ ঘটনা ঘটার পর বিষয়টি ধামাচাপা দিতে তড়িঘড়ি করে হরিণগুলোর দেহের অবশিষ্টাংশ মাটিচাপা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে কেন্দ্রীয় উদ্যানের সুপারভাইজার শরিফুল ইসলাম জানান, গত তিন মাসে হরিণের ১৫টি বাচ্চা জন্ম নিয়েছে। তবে কুকুরের দল ঢোকার সময় শেডে মোট হরিণ ছিল ৭৫টি। এখন হরিণের সংখ্যা ৭১টি। কুকুরের পেটে যাওয়া চার হরিণের তিনটিই বাচ্চা। একটি তাদের মা। হরিণগুলোর দেহের অবশিষ্টাংশ শেডের ভেতরেই পুঁতে ফেলা হয়েছে। 

জানা গেছে, পার্কের ভেতরের বেশকিছু জমি নিয়ে হরিণের শেড করা হয়েছে। এর ভেতর টিন দিয়ে দু’টি ঘর রয়েছে। হরিণগুলো সেখানে পানি ও খাবার খায় এবং বিশ্রাম করে। বাকি অংশটুকু হরিণের বিচরণের জন্য ফাঁকা পড়ে আছে। চারপাশে আছে লোহা ও কাঁটাতারের বেড়া। করোনাভাইরাসের কারণে ফাঁকা নগরীতে কুকুরগুলো তেমন খাবার পায় না। আর এসব ক্ষুধার্ত কুকুর হরিণগুলো খেয়েছে।

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম