বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

বগুড়া প্রতিনিধি
১১ এপ্রিল ২০২০, ১৯:৩২আপডেট : ১১ এপ্রিল ২০২০, ১৯:৩২

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ বগুড়া শহরতলীর ভবের বাজার এবং শেরপুর উপজেলার ঘোগা ব্রিজ এলাকায় শনিবার (১১ এপ্রিল) সকালে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী এবং এক ট্রাক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চার জন।

নিহতরা হলেন, বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চামরুল গ্রামের মজিবর রহমানের ছেলে গার্মেন্টসকর্মী বাবু মিয়া (৩০) এবং বগুড়া শহরের নিশিন্দারা পশ্চিমপাড়ার হোসেন আলীর ছেলে ট্রাকশ্রমিক সিরাপ (২৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল ১০টার দিকে শেরপুর উপজেলার ঘোগা ব্রিজ এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে দুই মোটরসাইকেলের পাঁচ চালক-আরোহী আহত হন। শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় পথে বাবু মারা যান। গার্মেন্টসকর্মী বাবু ঢাকা থেকে মোটরসাইকেলে এক বন্ধুকে নিয়ে বগুড়ার দুপচাঁচিয়ার বাড়ি ফিরছিলেন।

শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন হোসেন জানান, আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বগুড়া আন্তঃজেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সহকারী সোহাগ জানান, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে শ্রমিক সিরাপ ভবের বাজার এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় ট্রাক চাপায় ঘটনাস্থলেই মারা যান।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম