আ.লীগ নেতার গুদাম থেকে ২৫ মেট্রিক টন সরকারি চাল জব্দ

জয়পুরহাট প্রতিনিধি
১১ এপ্রিল ২০২০, ২২:৪৪আপডেট : ১১ এপ্রিল ২০২০, ২২:৫২

জয়পুরহাট জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর বাজারের একটি গুদাম থেকে সরকারি বিভিন্ন প্রকল্পের প্রায় সাড়ে ২৫ মেট্রিক টন চাল জব্দ করেছে র‌্যাব। শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় র‌্যাব-৫ এর সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আল ইসরাইল জুবেলকে গ্রেফতার করা হয়েছে।

জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশীদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় গোপীনাথপুর বাজারে অভিযান চালানো হয়। অভিযানে গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আল ইসরাইল জুবেল এর গুদাম থেকে সরকারি বিভিন্ন প্রকল্পের ২৫.৪৪ মেট্রিক টন চাল জব্দ করা হয়। এ ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আক্কেলপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম