ত্রাণের চালসহ ইউপি চেয়ারম্যান আটক

পাবনা প্রতিনিধি
১৪ এপ্রিল ২০২০, ০১:৩৯আপডেট : ১৪ এপ্রিল ২০২০, ০১:৪৬

ইউপি চেয়ারম্যান কোরবান আলী পাবনার বেড়া উপজেলায় ২২৯ বস্তা সরকারি ত্রাণের চালসহ ইউপি চেয়ারম্যানকে আটক করেছে র‌্যাব। সোমবার (১৩ এপ্রিল) রাত ৯টার দিকে অভিযান চালিয়ে কোরবান আলী সরদারকে (৬০) আটক করা হয়।

আটক কোরবান আলী সরদার উপজেলার ঢালারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তার বাড়ি কোমরপুর গ্রামে।

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবীর তরফদার জানান, ইউপি চেয়ারম্যান কোরবান আলী সরকারি ত্রাণের চাল দুস্থদের মাঝে বিতরণ না করে অসৎ উদ্দেশ্যে বাঁধেরহাট এলাকায় নিজের গোডাউনে মজুদ করেছে-এমন সংবাদের ভিত্তিতে অভিযানে চালায় র‌্যাব। অভিযানে ঘটনাস্থল থেকে কোরবান আলীকে আটক ও গোডাউন থাকা ২২৯ বস্তা সরকারি ত্রাণের চাল জব্দ করা হয়। এই ঘটনায় আমিনপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন, র‌্যাব এই অভিযান পরিচালনা করেছেন। এর চেয়ে বেশি তথ্য আমার কাছে নেই। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম