আইসোলেশনে রিকশাচালকের মৃত্যু

বগুড়া প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২০, ১১:২০আপডেট : ১৭ এপ্রিল ২০২০, ১১:২৬

আইসোলেশনে রিকশাচালকের মৃত্যু
বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে এক রিকশাচালকের (৪২) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যার দিকে ভর্তি হবার পর চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টায় তার মৃত্যু হয়। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শফিক আমিন কাজল বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. কাজল জানান, ওই রিকশাচালক বগুড়া শহরের সাবগ্রাম চাঁন্দুপাড়ার বাসিন্দা। তার লাশ ব্যাগে তুলে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। রোগতত্ত্ব, নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এর নির্দেশনা অনুসারে তার লাশ দাফন করতে বলা হয়েছে। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। ওই নমুনা শুক্রবার রামেক হাসপাতাল ল্যাবে পাঠানো হবে।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, নমুনার প্রতিবেদনের ওপর নির্ভর করবে ওই ব্যক্তির বাড়ি লকডাউন বা সদস্যরা হোম কোয়ারেন্টিনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রসঙ্গত, বিশ্বব্যাপী মহামারি রূপ নেওয়া করোনাভাইরাসে ১৬ এপ্রিল পর্যন্ত দেশে মৃত্যু হয়েছে ৬০ জনের শনাক্ত হয়েছেন ১৫৭২ জন।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম