রাজশাহীতে ৮৪ জনের নমুনা পরীক্ষা, শনাক্ত ৫

রাজশাহী প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২০, ১৫:১১আপডেট : ১৭ এপ্রিল ২০২০, ১৫:২২

করোনাভাইরাস
রাজশাহী বিভাগে এখন পর্যন্ত ৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে একজনের বাড়ি রাজশাহীর মোহনপুর উপজেলায়। অন্য চার জনের মধ্যে দু’জন জয়পুরহাট, একজন করে বগুড়া ও একজন পাবনার।

রাজশাহী মেডিক্যাল কলেজের (রামেক) ল্যাবে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) তাদের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়। নতুন একজন শনাক্ত হওয়ায় রাজশাহীতে করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৫ জনে।
রামেকের ল্যাব সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ল্যাবে মোট ৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে পাঁচ জনের নমুনায় করোনা শনাক্ত হয়। বিষয়টি সংশ্লিষ্ট এলাকার সিভিল সার্জনকে জানানো হয়েছে।
রাজশাহীর সিভিল সার্জন ডা. এনামুল হক জানান, রাজশাহীতে যে নতুন রোগী শনাক্ত হয়েছেন তার বাড়ি জেলার মোহনপুর উপজেলার হলিদাগাছি গ্রামে। তার বয়স ২৪ বছর। নারায়ণগঞ্জে একটি তৈরি পোশাক কারাখানায় কাজ করতেন তিনি। গত ৯ এপ্রিল তিনি বাড়ি এসেছেন।
তিনি আরও জানান, আক্রান্ত তরুণীকে নারায়ণগঞ্জ থেকে ফেরার পরই হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছিল। তার শরীরে এখনও করোনার উপসর্গ স্পষ্ট হয়নি। তবে আক্রান্ত এলাকা থেকে ফিরেছেন বলে বুধবার তার নমুনা সংগ্রহ করা হয়। করোনা শনাক্ত হওয়ায় তার বাড়িটি লকডাউন করা হবে। কোয়ারেন্টিনে রেখেই তার চিকিৎসা চলবে।
ডা. এনামুল বলেন, করোনায় আক্রান্ত তরুণী এবং তার পরিবারের সদস্যরা যাদের সংস্পর্শে গেছেন তাদের সবাইকে কোয়ারেন্টিনে রাখা হবে। প্রত্যেকের বাড়িও লকডাউন করা হবে।
প্রসঙ্গত, ১২ এপ্রিল রাজশাহীর পুঠিয়া উপজেলায় প্রথম করোনা শনাক্ত হন। করোনার প্রাদুর্ভাব ঠেকাতে রাজশাহী জেলাকে এরই মধ্যে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম