কনে রেখে পালালো বর!

নওগাঁ প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২০, ১৬:০০আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ১৮:৪৯

কনে রেখে পালালো বর! করোনা পরিস্থিতিতে প্রশাসনের নিষেধ উপেক্ষা করে বিয়ে করতে গিয়ে বিপাকে পড়েছেন এক বর। বিয়ের আসরে ভ্রাম্যমাণ আদালত উপস্থিত হলে কনে রেখেই পালিয়ে যান তিনি। এই ঘটনায় কনের বাবাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকালে নওগাঁর ধামইরহাটের উমার ইউনিয়নের বড়পুকুর গ্রামে এই ঘটনা ঘটে। এই সময় ধামইরহাট উপজেলা ম্যাজিস্ট্রেট শাহীন মিয়া কনের বাবা ফেরদৌস হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

ম্যাজিস্ট্রেট শাহীন মিয়া বলেন, 'শুক্রবার বিকালে ওই বিয়ের আয়োজন করা হয়। ফেরদৌস হোসেনের মেয়ের (১৫) সঙ্গে পাশের মইশড় গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সৌদি আরব প্রবাসী আবু সাঈদ (৩০) এর বিয়ের প্রস্তুতি চলছিল। নির্ধারিত সময়ে বরপক্ষ লোকজন নিয়ে মেয়ের বাড়িতে উপস্থিত হয়। সেখানে জনসমাগম করে বিয়ের আয়োজনের খবর পেয়ে পুলিশসহ ঘটনাস্থলে উপস্থিত হয়। আমি যাওয়ার পর বর ও বরযাত্রীর সবাই পালিয়ে যায়।'

তিনি আরও বলেন, 'পরবর্তীতে বর পক্ষের কাউকে খুঁজে না পেয়ে সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। এই সময় করোনা পরিস্থিতিতে লোক জমায়েত করার অপরাধে মেয়ের বাবাকে জরিমানা করা হয়।'

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক