করোনাভাইরাস: রাজশাহী সিটিতে বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ

রাজশাহী প্রতিনিধি
২২ এপ্রিল ২০২০, ০০:০৮আপডেট : ২২ এপ্রিল ২০২০, ০০:০৮

রাজশাহী শুধু হাসপাতাল নয়, এবার রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) এলাকায় বাড়ি বাড়ি গিয়ে করোনাভাইরাস সন্দেহভাজন ব্যক্তির নমুনা সংগ্রহ করবে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের চিকিৎসকসহ সংশ্লিষ্টরা। মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যায় এ তথ্য জানান রামেক হাসপাতালের করোনা ল্যাবের ইনচার্জ ডা. সাবেরা গুলনাহার।

তিনি জানান, রামেক হাসপাতাল কর্তৃপক্ষ ও রাসিকের স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে নগরীর কোনও ব্যক্তি করোনাভাইরাস আক্রান্ত বলে সন্দেহ হলে, তা রামেক হাসপাতালে জানালে রোগীর বাড়ি গিয়ে চিকিৎসক ও টেনোলজিস্টরা নমুনা সংগ্রহ করে নিয়ে আসবেন। তাদের সংগৃহীত নমুনা রামেক ল্যাবে পরীক্ষা করে পরে রোগীকে জানিয়ে দেওয়া হবে।

মঙ্গলবার দুপুরে নিয়মিত ব্রিফিংয়ে করোনা নির্ণয় ও চিকিৎসক টিমের প্রধান ডা. আজিজুল হক আজাদ জানান, রামেক হাসপাতালের ল্যাবের দুই টেকনোলজিস্ট একটি অ্যাম্বুলেন্সে সারা নগরীতে আজ সন্দেহভাজন রোগীদের নমুনা সংগ্রহ করার জন্য বের হয়েছেন। এছাড়াও নগরীর কোনও ব্যক্তি নমুনা সংগ্রহের জন্য হাসপাতালেও আসতে পারেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান