উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে যুবলীগ নেতাকে হত্যার হুমকির অভিযোগ

পাবনা প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২০, ২০:৪৭আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ২০:৫৯

উপজেলা পরিষদের চেয়ারম্যান তানভির ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে পাবনায় যুবলীগ নেতা শাহ আলমকে হত্যার হুমকির দেওয়ার অভিযোগ উঠেছে আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান তানভির ইসলামের বিরুদ্ধে। ফোনে হুমকির কথোপকথনের অডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন আটঘরিয়া পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহ আলম।
জিডি সূত্রে জানা যায়, পাবনা-৪ আসনের (ঈশ্বরদী-আটঘরিয়া) এমপি মৃত্যুবরণ করায় সরকারিভাবে এ আসনকে শূন্য ঘোষণা করা হয়। ‘আটঘরিয়া থেকে জনপ্রতিনিধি হিসেবে আলহাজ্ব মো. ইশারত আলী সাবেক এমপিকে দেখতে চাই’—মর্মে শাহ আলম ফেসবুকে স্ট্যাটাস দেন। ওই স্ট্যাটাস দেওয়ায় এবং বিভিন্ন সময় বিভিন্ন নেতাকর্মীদের স্ট্যাটাসে কমেন্টে করায় ক্ষিপ্ত হন উপজেলা চেয়ারম্যান তানভির ইসলাম। গত ১৮ এপ্রিল সকালে মুঠোফোনে তানভীর ইসলাম যুবলীগ নেতা শাহ আলমকে হত্যার হুমকি দেন। এছাড়া তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি দেখান। ওই কথোপকথনের রেকর্ড সাধারণ ডায়েরির সঙ্গে সংযুক্ত করে থানায় জমা দেন শাহ আলম।
এ ব্যাপারে আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ফেসবুক স্ট্যাটাস নিয়ে তাকে আমি কোনও হুমকি দেইনি। এটা বানোয়াট। সে এলাকায় মাদক ব্যবসা করে তাই জনপ্রতিনিধি হিসেবে আমি তাকে শাসন করেছি। আর ওই অডিওটি এডিট করে প্রচার করা হচ্ছে। আমার মোবাইলে এভাবে কথা বলা ঠিক হয়নি।
এ ব্যাপারে আটঘরিয়া থানার ওসি আশিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ৩ দিন পরে জিডি এন্ট্রি হয়েছে। জিডি নং-৬৫৫। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান