স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত, হাসপাতাল ও বাড়ি লকডাউন

পাবনা প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২০, ১১:১৪আপডেট : ২৯ এপ্রিল ২০২০, ১১:১৪

পাবনা

পাবনার চাটমোহর হাসপাতালের একজন স্বাস্থ্যকর্মী (এমটিইপিআই) করোনা আক্রান্ত হওয়ায় হাসপাতাল ও আবাসিক এলাকা লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকালে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে বিষয়টি সাধারণ মানুষকে অবহিত করা হয়। সেখানে বলা হয় যেহেতু হাসপাতালের একজন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছে। সেকারণে হাসপাতাল ও আবাসিক এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে। তাই সবাইকে ঘরে থেকে পরিস্থিতি মোকাবিলা করার অনুরোধ জানানো হয়। হাসপাতালে না যেতে নিরুৎসাহিত করা হয়। পরবতী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান জানান, স্বাস্থ্যকর্মীর করোনা ভাইরাস পজেটিভ হওয়ার পর হাসপাতাল ও সব কোয়ার্টার লকডাউন করে দেওয়া হয়েছে। একইসঙ্গে সবাইকে ঘরে অবস্থান করতে বলা হয়েছে। জরুরি স্বাস্থ্যসেবা নিতে সবাইকে হাসপাতালে চিকিৎসকদের মোবাইলে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।
চাটমোহর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শুয়াইবুর রহমান বলেন,  ‘আমরা সবাই এখন হোম কোয়ারেন্টিনে রয়েছি। যিনি আক্রান্ত তার সংস্পর্শেও বাইরে যারা ছিলেন শুধু তারা জরুরি বিভাগে দায়িত্ব পালন করবেন।’ মোবাইল নম্বর দেওয়া আছে। সবাইকে সেখানে ফোনে জরুরি স্বাস্থ্যসেবা নিতে পরামর্শ দেন তিনি।
প্রসঙ্গত, মঙ্গলবার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন স্বাস্থ্যকর্মীর নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ এসেছে। যদিও তার মধ্যে করোনার উপসর্গগুলো নেই। তিনি নমুনা সংগ্রহের কাজে নিয়োজিত ছিলেন। এ নিয়ে চাটমোহরে তিন জন করোনা রোগী শনাক্ত হয়েছে।   

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম