বগুড়ায় করোনা রোগী লাপাত্তা, বিপাকে প্রশাসন

বগুড়া প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২০, ১৩:০৪আপডেট : ২৯ এপ্রিল ২০২০, ১৩:০৭

করোনাভাইরাস



বগুড়ার শাজাহানপুরের ফুলতলায় ঢাকা ফেরত এক করোনা রোগীর সন্ধান পাওয়া যাচ্ছে না। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে তার নমুনা পরীক্ষার রিপোর্ট আসার পর থেকেই তিনি ফোন বন্ধ রেখেছেন। প্রশাসন, জনপ্রতিনিধি ও স্বাস্থ্য বিভাগের লোকজন তাকে খুঁজছেন।

বুধবার (২৯ এপ্রিল) সকালে ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, ঢাকার ওষুধ কোম্পানিতে কর্মরত ওই ব্যক্তিকে খুঁজে পাওয়া না গেলে প্রশাসনকে পুরো ফুলতলা লকডাউন করতে বলা হবে।

বগুড়া সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে,  ওই ব্যক্তি ঢাকার একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। ১০ এপ্রিল ঢাকা থেকে ফুলতলার বাড়িতে এসেছেন তিনি। তার শরীরে করোনার তেমন কোনও উপসর্গ ছিল না। ঢাকা থেকে আসার কারণে স্বাস্থ্য
বিভাগের কর্মীরা ২৬ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে বগুড়া শজিমেক হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠান। সেখান থেকে মঙ্গলবার বিকালে রিপোর্ট আসে। সন্ধ্যার দিকে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মীরা ফুলতলা এলাকায় তার বাড়ি লকডাউন করতে গিয়ে তাকে খুঁজে পাননি।
বগুড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর খোরশেদ আলম জানান, মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত ফুলতলার প্রায় এক কিলোমিটার এলাকায় খোঁজ করে একই নামের পাঁচ জনকে পাওয়া যায়। কিন্তু স্বাস্থ্য বিভাগে যে ফোন নম্বর দেওয়া ওই মোবাইল নম্বরের কাউকে খুঁজে পাওয়া যায়নি। ফোন নম্বরটিও বন্ধ।

তিনি আরও জানান, তাকে খুঁজে বের করতে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে চেষ্টা অব্যাহত রয়েছেন। তাকে না পাওয়ায় এলাকার লোকজন আতঙ্কিত হয়ে পড়েছেন।

শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোতারব হোসেন জানান, করোনা শনাক্ত হওয়া ওই ব্যক্তির ফোন বন্ধ থাকায় বাড়ি শনাক্ত করা সম্ভব হচ্ছে না।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, বুধবার সকাল পর্যন্ত করোনা আক্রান্ত ওই ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি। তাকে না পাওয়া গেলে
প্রয়োজনে প্রশাসনকে পুরো ফুলতলা লকডাউন করতে বলা হবে।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম