১১ লাখ টাকা ছিনতাইকালে ছাত্রলীগের ৩ নেতাকর্মী গ্রেফতার

পাবনা প্রতিনিধি
১১ মে ২০২০, ০৮:৪৯আপডেট : ১১ মে ২০২০, ০৮:৪৯

আটক ছাত্রলীগের তিন নেতাকর্মী

পাবনায় এক ব্যবসায়ীর কাছ থেকে ১১ লাখ ছিনতাইয়ের সময় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুহুল আমিনসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১০ মে) দুপুরে জেলার আতাইকুলা থানার ভুলবাড়িয়া ইউনিয়নের বৃহস্পতিপুর ব্রিজের কাছে এ ঘটনা ঘটেছে। 

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিরুল আলম জানান, রবিবার দুপুরে স্থানীয় ব্যবসায়ী সিরাজুল ইসলাম সূর্য নগদ প্রায় সাড়ে ৫ লাখ টাকা এবং ৭ লাখ টাকার একটি চেক নিয়ে আতাইকুলা বাজারে আসার পথে বৃহস্পতিপুর ব্রিজের কাছে ছিনতাইকারীদের কবলে পড়েন। এসময় তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে ৩ ছিনতাইকারীকে ধরে পুলিশে সোপর্দ করেন। ছিনতাইকারীদের মধ্যে পাবনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুহুল আমিন এবং ছাত্রলীগ কর্মী রানা ও শিপন রহমান রয়েছে। 

পাবনার সহকারী পুলিশ সুপার (সদও সার্কেল) ইবনে মিজান বলেন, আটককৃতদের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে। 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম