করোনা নিয়ে বাড়িতে পুলিশ সদস্য, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মেসি লকডাউন

সিরাজগঞ্জ প্রতিনিধি
১২ মে ২০২০, ১০:১৬আপডেট : ১২ মে ২০২০, ১০:১৬

বাড়ি লকডাউন করে লাল নিশানা টানিয়ে দেওয়া হয়েছে

করোনায় আক্রান্ত এক পুলিশ সদস্য রবিবার (১০ মে) সকালে উল্লাপাড়ায় এসে এক ডাক্তারের চিকিৎসা গ্রহণ করেছেন। এছাড়া তিনি উল্লাপাড়া পৌর এলাকার অনুপম মেডিক্যাল হল থেকে ওষুধ কেনেন। এ কারণে উপজেলা প্রশাসন সোমবার (১১ মে) পৌরশহরের থানা মোড়ে ইবনেসিনা ডায়াগনস্টিক সেন্টার, ডা. সুকুমার সুর রায়ের বাড়ি, অনুপম মেডিক্যাল হল এবং ওই পুলিশ সদস্যের ভাড়া বাড়ি লকডাউন করে দিয়েছে। 

উল্লাপাড়া মডেল থানার ওসি দীপক কুমার দাশ জানান, করোনা আক্রান্ত ওই পুলিশ সদস্য বগুড়া আদালতে কর্মরত। কয়েকদিন ধরে তার করোনা উপসর্গ দেখা হয়। তিনি বগুড়ায় পরীক্ষার জন্য নমুনা দেন। এ অবস্থায় রবিবার তিনি উল্লাপাড়ায় তার বাড়িতে আসেন। পরে দুপুরে ইবনেসিনা ডায়াগনস্টিক সেন্টারে ডা. সুকুমার সুর রায়ের চিকিৎসা নেন এবং থানার মোড়ে অনুপম মেডিক্যাল হল থেকে ওষুধ কেনেন। বিকালে বগুড়ার রিপোর্ট পাওয়া যায় তিনি করোনা পজিটিভ। পরে তার ছেলে রাতেই সিএনজি নিয়ে উল্লাপাড়ায় এসে বাবাকে বগুড়ায় নিয়ে যান। সকালে ঘটনা জানাজানি হলে প্রশাসন এই পুলিশ সদস্যের ঝিকিড়া মহল্লার বাড়িসহ তার সংস্পর্শে আসা সব বাড়ি ও প্রতিষ্ঠানগুলো লকডাউন করে দেয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন জানান, ওই পুলিশ সদস্য বাড়িতে এসে তার দুই মেয়ের সংস্পর্শে আসেন। উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে তার দুই মেয়ের নমুনা সংগ্রহ করা হচ্ছে।

প্রসঙ্গত, এ নিয়ে উল্লাপাড়ায় ৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের একজন মারা গেছেন। দু’জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকিরা আছেন হাসপাতালে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম