করোনা দুর্যোগে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য আপোদকালীন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে পাবনার শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রম। বুধবার (১৪ মে) বিকালে পাবনা সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্সের লাইব্রেরি বাজারস্থ ব্যক্তিগত কার্যালয়ে তার হাতে আশ্রমের সভাপতি ড. শ্রী রবীন্দ্রনাথ সরকার ৫ লাখ টাকার চেক তুলে দেন।
সৎসঙ্গ আশ্রমের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শ্রী তাপস কুমার রায় বলেন, করোনায় অসহায়দের সহায়তায় আশ্রমের পক্ষ থেকে ইতোমধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১৫ লাখ টাকা অনুদান প্রদানের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এছাড়াও করোনায় ৭০০ জন কর্মহীন অসহায়, দরিদ্র পরিবারে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এই চেক হস্তান্তর।
চেক প্রদানকালে উপস্থিত ছিলেন আশ্রমের উপদেষ্ঠা পরিষদের সদস্য সচিব ড. শ্রী নরেশ মধু, নির্বাহী পরিষদের সদস্য বলাই কৃষ্ণ সাহা, চিত্তরঞ্জন দাস, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক সরদার মিঠু আহম্মেদসহ দলীয় নেতারা।








