করোনা শনাক্তে মনসুর আলী মেডিক্যালে পিসিআর ল্যাব উদ্বোধন

সিরাজগঞ্জ প্রতিনিধি
২০ মে ২০২০, ০১:৪০আপডেট : ২০ মে ২০২০, ০১:৫৫

শহীদ এম মনসুর আলী মেডিক্যালে পিসিআর ল্যাবের উদ্বোধন করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্তে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ ও ৫০০ শয্যা হাসপাতালে পিসিআর (পলিমার চেইন রি-অ্যাকশন) ল্যাবের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) বেলা ৩টায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এর উদ্বোধন করেন। আগামী বৃহস্পতিবার থেকে এই ল্যাবে নমুনা পরীক্ষা শুরু হবে।

উদ্বোধনকালে নাসিম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বে করোনাভাইরাস নামক অদৃশ্য শত্রুর বিরুদ্ধে লড়াই চলছে। দ্রুতই পরিস্থিতির উন্নতি হবে। দেশ আবারও স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। করোনা সামাজিক পর্যায়ে ছড়িয়ে পড়েছে। শনাক্তকরণের রিপোর্ট পেতে এই অঞ্চলের মানুষজনকে নানা বিড়ম্বনায় পড়তে হচ্ছে। তাই প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় সিরাজগঞ্জে পিসিআর ল্যাবের কার্যক্রম উদ্বোধন করা হচ্ছে।'

নিজ পিতা জাতীয় নেতা শহীদ এম মনসুর আলীর নামে প্রতিষ্ঠিত মেডিক্যাল কলেজে পিসিআর ল্যাব স্থাপনে আনন্দ প্রকাশ করেন নাসিম। এ জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সিরাজগঞ্জবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানান। করোনাভাইরাস থেকে দেশ ও জাতিকে রক্ষা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে এ সময় বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, পুলিশ সুপার হাসিবুল আলম, বিপিএম, সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, প্রকল্পের পিডি ডা. কৃষ্ণ কুমার পাল, অধ্যাপক ডা. নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি কেএম হাসান আলী হাসান প্রমুখ।

পরে নাসিম নিজ নির্বাচনি এলাকা- সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের সীমান্ত বাজারে ব্যক্তিগত অর্থায়নে দুস্থ, হতদরিদ্র ও কর্মহীনদের মাঝে ঈদের উপহার হিসেবে চিনি, ময়দা, সেমাইসহ খাদ্যসামগ্রী বিতরণ করেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের