বগুড়ায় করোনা আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু

বগুড়া প্রতিনিধি
০৮ জুন ২০২০, ২৩:৪৪আপডেট : ০৮ জুন ২০২০, ২৩:৪৪

করোনাভাইরাস বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আবদুস সোবহান (৫০) নামে এক ব্যক্তি মারা গেছেন। সোমবার (৮ জুন) সকালে মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশন ইউনিটে  মারা যান তিনি। এ নিয়ে বগুড়ায় করোনা আক্রান্ত হয়ে দুই নারীসহ ৯ জনের মৃত্যু হলো।

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শফিক আমিন কাজল জানান, সোনাতলা উপজেলার উত্তর কালাইহাটার শালিখা গ্রামের আবদুস সোবহান করোনা উপসর্গ নিয়ে গত ২৩ মে আইসোলেশনের ভর্তি হন। পরে তার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় সোমবার বেলা ১০টা ১০ মিনিটে তার মৃত্যু হয়।

কোয়ান্টাম ফাউন্ডেশন বগুড়া শাখার স্বেচ্ছাসেবীরা বিকালে সোনাতলার গ্রামের বাড়ির গোরস্থানে তার মরদেহ দাফন করেছেন।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন ও অন্যরা জানান, সোমবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতাল ও বাড়িতে সাবেক সংসদ সদস্যসহ দুই নারী, দুই মুক্তিযোদ্ধা, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, কলেজ শিক্ষকসহ ৯ জনের মৃত্যু হলো। আজ একজনসহ করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ১৪ জন। এছাড়া ঢাকায় চিকিৎসা নিতে গিয়ে সাংবাদিক, চিকিৎসক, শিক্ষাবিদ, পুলিশ, আনসার অ্যাডজুট্যান্ট, নেভির গাড়ি চালক মিলে ছয় জন মারা গেছেন। এ পর্যন্ত জেলায় মোট ৭৯০ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম