রাজশাহীতে বেসরকারি টিভির ক্যামেরা পারসন করোনায় আক্রান্ত

রাজশাহী প্রতিনিধি
১০ জুন ২০২০, ১৫:০৫আপডেট : ১০ জুন ২০২০, ১৫:০৫

করোনাভাইরাস

রাজশাহীতে বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএ টিভির ক্যামেরা পারসন আবু সাঈদ (৩৫) করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার (৮ জুন) তার করোনা পজিটিভ আসে। মঙ্গলবার (৯ জুন) তিনি নিজে একথা জানিয়েছেন।

জানা গেছে, আবু সাঈদের বাড়ি রাজশাহীর পবা উপজেলার কিসমত কুখণ্ডি এলাকায়। তিনি নিজ বাড়িতেই আইসোলেশনে আছেন। তাদের অফিস নগরীর অলোকার মোড় এলাকায়।
আবু সাঈদ জানান, কয়েকদিন থেকে তিনি জ্বর, সর্দিতে ভুগছিলেন। এছাড়া করোনার উপসর্গই তার আছে। তাই তিনি নমুনা পরীক্ষা করে সোমবার জানতে পারেন রিপোর্ট পজিটিভ। সোমবার পর্যন্ত তিনি ভিডিও ফুটেজ সংগ্রহের জন্য রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় কাজ করেছেন। চিকিৎসকের কথা মতো এখন তিনি বাড়িতে আইসোলেশনে আছেন। দ্রুত সুস্থতার জন্য তিনি সবার দোয়া চেয়েছেন।
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তানজিমুল হক জানান, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সদস্যদের জন্য করোনা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। বুধবার থেকে পর্যায়ক্রমে সবাই পরীক্ষা করানোর সুযোগ পাচ্ছেন। রাজশাহী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. নওশাদ আলী এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিচ্ছেন

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম