বগুড়ায় করোনায় মাইক্রোবাস চালকের মৃত্যু

বগুড়া প্রতিনিধি
২৫ জুন ২০২০, ২১:৩০আপডেট : ২৫ জুন ২০২০, ২১:৪২

করোনাভাইরাস বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সোহেল রানা (৩৮) নামে এক মাইক্রোবাস চালক মারা গেছেন। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে মোহাম্মদ আলী হাসপাতাল আইসোলেশনের আইসিইউতে তিনি মারা যান। কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা স্বাস্থ্যবিধি মেনে তার মরদেহ দাফন সম্পন্ন করেছেন।

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শফিক আমিন কাজল জানান, সোহেল শহরের ঠনঠনিয়া এলাকার বাসিন্দা। তিনি কয়েকদিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হন। শ্বাসকষ্ট বেড়ে গেলে গত বুধবার তাকে আইসোলেশনে ভর্তি করা হয়। পরে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি মারা গেছেন।

কোয়ান্টাম ফাউন্ডেশন বগুড়া শাখার অর্গানাইজার মিজানুর রহমান জানান, করোনাভাইরাসে মৃত সোহেলের মরদেহ প্রস্তুত ও জানাজা শেষে ঠনঠনিয়া এলাকার দক্ষিণ বগুড়া ভাইপাগলা গোরস্থানে দাফন করা হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম