করোনা পরিস্থিতিতে নেতাকর্মীদের সমাবেশ, বেলকুচি যুবলীগ কমিটি বিলুপ্ত

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৭ জুন ২০২০, ১১:৪০আপডেট : ২৭ জুন ২০২০, ১১:৪০

কমিটি বিলুপ্তের চিঠি

করোনা পরিস্থিতিতে সিরাজগঞ্জের বেলকুচিতে হাজারো নেতাকর্মী নিয়ে বিক্ষোভ-সমাবেশ করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত চিঠিতে শুক্রবার (২৬ জুন) কমিটি বিলুপ্ত করা হয়।

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক একরামুল হক এতথ্য জানিয়েছেন।

জানা গেছে, গ্রাম্য শালিস বৈঠকে মতানৈক্য নিয়ে উপজেলা যুবলীগের আহ্বায়ক সাজ্জাদুল হক রেজা ও যুগ্ম-আহ্বায়ক ফারুক সরকারসহ কতিপয় নেতাকর্মী বেলকুচিতে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের সঙ্গে সরাসরি বিরোধে জড়ান। লতিফ বিশ্বাস ও তার ছেলেসহ অর্ধশতাধিক নেতাকর্মীকে আসামি করে দ্রুতবিচার আইনে মামলা করা হয়। লতিফ বিশ্বাসের গ্রেফতারের দাবিতে করেনা পরিস্থিতির মধ্যে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশ হয়।

একই ঘটনায় দায়িত্ব অবহেলার কারণে পুলিশ সুপার কার্যালয় থেকে বেলকুচি থানার ওসি আনোয়ারুল ইসলামকে প্রত্যাহার করে রাতে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

আরও পড়ুন:

করোনার মধ্যে যুবলীগের হাজারও নেতাকর্মীর সমাবেশ, ওসি প্রত্যাহার

/এসটি/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী