করোনায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালকের মৃত্যু

বগুড়া প্রতিনিধি
০৫ জুলাই ২০২০, ১৮:৩৬আপডেট : ০৫ জুলাই ২০২০, ১৮:৪১

বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আবুল কাশেম আযাদ করোনায় আক্রান্ত হয়ে বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আবুল কাশেম আযাদের (৫৮) মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (৫ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে তার মৃত্যু হয়।

অতিরিক্ত উপ-পরিচালক সোহেল মো. শামসুদ্দীন ফিরোজ ও অন্যরা বিষয়টি নিশ্চিত করে জানান, উপ-পরিচালক আযাদ সিরাজগঞ্জের তাঁড়াশ উপজেলার বাসিন্দা। তিনি গত বছরের ১৪ নভেম্বর উপ-পরিচালক হিসেবে বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদফতরে যোগদান করেন। তার পরিবার ময়মনসিংহ সদরের কেওয়াটখালী এলাকায় বসবাস করেন।

সোহেল মো. শামসুদ্দীন ফিরোজ বলেন, উপ-পরিচালক আযাদের মৃত্যুতে বগুড়া কৃষি বিভাগে শোকের ছাঁয়া নেমে এসেছে। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি।

জানাগেছে, সম্প্রতি তিনি ময়মনসিংহে পরিবারের কাছে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পর বগুড়ায় কর্মরত অবস্থায় গত ১৫ থেকে ১৬ দিন আগে তার শরীরে করোনা উপসর্গ দেখা দেয়। টিএমএসএস মেডিক্যাল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা দিলে তিনি করোনা পজিটিভ হন। তার সরকারি গাড়ির চালক আবদুল আহাদও করোনায় আক্রান্ত। চালক বগুড়ার গাবতলীর বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ জুন তাকে অ্যাম্বুলেন্সে ময়মনসিংহের বাড়িতে পাঠানো হয়। পরে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই তার মৃত্যু হয়।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী