ফলপ্রিয় ‘শান্ত বাবু’র দাম ১২ লাখ

রাজশাহী প্রতিনিধি
১৬ জুলাই ২০২০, ২৩:০৫আপডেট : ১৭ জুলাই ২০২০, ০০:২২

মিষ্টি ফল প্রিয় শান্ত বাবুর রাজশাহীর পুঠিয়া উপজেলার সবচেয়ে বড় গরু ‘শান্ত বাবু’। এমনটাই দাবি করেছেন খামারি ও প্রাণিসম্পদ কর্মকর্তা। সাদা-কালো রঙের ষাঁড়টির শান্ত স্বাভাবের জন্যই মালিক এই নাম দিয়েছেন। আগামী ঈদে বিক্রির জন্য ‘শান্ত বাবু’র দাম ধরা হয়েছে ১২ লাখ টাকা।

বৃহস্পতিবার (১৬ জুলাই) পুঠিয়া উপজেলার কান্দ্রা এলাকার আলিমুদ্দিনের বাড়ির খামারে গিয়ে জানা গেলো, দুই বছর চার মাস ধরে সেখানে আছে ‘শান্ত বাবু’। ষাঁড়টির ওজন এখন প্রায় ২৫ মণ।

খামারি আলিমুদ্দিনের দাবি, ‘শান্ত বাবু’কে মোটাতাজাকরণে কোনও ওষুধ, ইনজেকশন ও রাসায়নিক ব্যবহার করা হয়নি। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়েই তাকে বড় করা হয়েছে। শান্ত বাবুর খাদ্য তালিকায় প্রত্যেক দিন থাকে ১২ থেকে ১৪ কেজি সবুজ ঘাস, খড়, গাছের পাতা, ভুট্টা ভাঙা, বিভিন্ন ভুসি, সরিষার খৈল, ধানের কুড়া, পাকা বিভিন্ন ফল ও লবণ। এসব উপাদান দিয়ে বানানো বিশেষ খাবার খাওয়ানো হয় ষাঁড়টিকে। তার পিছনে দৈনিক খরচ অন্তত ৮০০ টাকা।

পুঠিয়া উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা নিজাম উদ্দিন বলেন, ‘শান্ত বাবু নামের এই গরুটি ফ্রিজিয়ান জাতের। সম্পূর্ণ দেশি খাবার খাইয়ে একে মোটাতাজা করা হয়েছে। এই জাতের গরু অনেক আগে থেকেই আমাদের খামারিরা পালন করে আসছেন। আমার জানা মতে, পুঠিয়া উপজেলার সবথেকে বড় গরু এটি।’

রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. অন্তিম কুমার সরকার জানান, জেলায় পর্যাপ্ত গবাদিপশু রয়েছে। রাজশাহী জেলায় কোরবানির ঈদে দুই লাখ গবাদিপশুর প্রয়োজন পড়ে। এখন রয়েছে প্রায় সাড়ে তিন লাখ কোরবানির জন্য উপযুক্ত পশু। বড় খামারিদের অনলাইনে পশু বিক্রির পরামর্শ দিয়েছি। এতে হাটের ওপরে চাপ কমলে করোনা সংক্রমণ ঝুঁকি কমবে।

/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম